
ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবকিছু ঠিক থাকলে ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। এই প্রতিযোগিতায় ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন গোলরক্ষক রুপনা ও ডিফেন্ডার মাসুরা। আর এবার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া—চারজনই খেলবেন ভুটানের নারী প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসিতে। ৬ এপ্রিল ভুটানগামী বিমানে উঠবেন বাংলাদেশের এই নারী ফুটবলাররা।
গত জানুয়ারিতে জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে যে ১৮ জন ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে আছেন পারো এফসিতে খেলার সুযোগ পাওয়া সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়াও। ঈদের পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে নাম আছে তাঁদেরও। কিরণ বলেন, ‘ক্যাম্প শুরু হওয়ায় তাদেরকে পরে (ভুটানে) যেতে বলা হয়েছিল। কিন্তু আগেই টিকিট কেটে রাখায় তা হয়তো সম্ভব নয়। তবে তারা যেহেতু খেলার মধ্যেই থাকবে, তাই তেমন কোনো সমস্যা হবে না।’ আগামী জুনে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তাঁদের সঙ্গী শক্তিশালী মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
বিদেশি লিগে বাংলাদেশের নারী ফুটবলার অংশগ্রহণ এটাই প্রথম নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছে জাতীয় দলের উইঙ্গার সানজিদা আক্তারের। গত বছরের আগস্টে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে ভুটানি ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়েও খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ৪ ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে