৩৬ বছর পর বিশ্ব জয়ের আনন্দ কি এত সহজে শেষ হয়! দেশে ফিরেও আর্জেন্টাইন ফুটবলারদের যেন দম ফেলার সময়ই নেই। লম্বা ভ্রমণ শেষে আর্জেন্টিনায় ফেরার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির ফুটবলাররা। গত কয়েকদিন তাঁদের তাই পর্যাপ্ত ঘুম হচ্ছে না।
ফ্রান্সকে হারিয়ে বিশ্ব জয় করে আর্জেন্টিনায় ফিরেছেন মেসি-দিবালারা। যেখানে দোহা থেকে বুয়েনস এইরেসে আর্জেন্টাইন ফুটবলাররা পৌঁছেছেন ২১ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে। এরপর দেশে ফেরার পর তাদের দেওয়া হয়েছে গণসংবর্ধনা। ৫০ লাখেরও বেশি মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এরপর ছাদখোলা বাসে রাজধানী শহর ঘুরেছেন তারা। তখনও ভক্তরা তাঁদের অভ্যর্থনা জানিয়েছেন। ফুটবলাররা এরপর গিয়েছেন তাঁদের নিজ নিজ শহরে। ব্যস্ত সময় কাটানো প্রসঙ্গে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘আমি শেষ। মনে হয় গত কয়েকদিনে আমরা মাত্র পাঁচ ঘণ্টা ঘুমোতে পেরেছি।’
রোববার লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল মূল ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দিবালাকে শট নেওয়ার টোটকা দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এই প্রসঙ্গে দিবালা বলেন, ‘আমি দিবুর (মার্তিনেজ) সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে মাঝ বরাবর শট নিতে বলেছিল। শট নেওয়ার পর গোলরক্ষক (ফ্রান্স) ঝাঁপ দিয়েছিল। আর আমি আমার সতীর্থের কথা মতো মাঝ বরাবর শট নিয়ে সফল হয়েছিলাম।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে