বার্লিন থেকে মায়ামি—পৃথিবীর দুই প্রান্তে মহাদেশীয় দুই টুর্নামেন্টের শিরোপা জিতল স্পেন ও আর্জেন্টিনা। দুটি দলই স্ব স্ব টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর টাকার অঙ্কে আর্জেন্টিনার চেয়ে ঢের এগিয়ে স্পেন।
বাংলাদেশের হিসাবে ১৪ ও ১৫ জুলাই দুই তারিখে হয়েছে ইউরো ও কোপা ফাইনাল। বার্লিনে গত রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো জিতেছে স্পেন। শিরোপা জয়ের পর স্পেন পেয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩৬২ কোটি ৫ লাখ টাকা। কয়েক ঘণ্টা পর মায়ামিতে আজ সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। একই সঙ্গে উরুগুয়েকে ছাড়িয়ে রেকর্ড ১৬তম কোপা জিতল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা কোপা জয়ের পর পেল ১ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে সেটা হয় ১৮৮ কোটি ৩ লাখ টাকা।
দুই টুর্নামেন্টের রানার্সআপ ইংল্যান্ড, কলম্বিয়াও খালি হাতে ফিরছে না। ইউরো রানার্সআপ ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩১০ কোটি ৮৬ লাখ টাকা। এই নিয়ে টানা দুই ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না ইংল্যান্ডের। আর্জেন্টিনার কাছে শিরোপা খুঁইয়ে কলম্বিয়া পেল ৭০ লাখ ডলার (বাংলাদেশি ৮২ কোটি ২৬ লাখ টাকা)। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া হারল ফাইনালে এসেই।
এবারের কোপায় আর্জেন্টিনা করেছে ৯ গোল। ৬ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ জিতলেন গোল্ডেন বুটের পুরস্কার। অন্যদিকে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে ৬ ফুটবলার। নেদারল্যান্ডসের কোডি গাকপো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজি, জার্মানির জামাল মুসিয়ালা, স্পেনের দানি অলমো, স্লোভাকিয়ার ইভান স্ক্র্যাঞ্জ—প্রত্যেকেই তিনটি করে গোল করেছেন। স্পেন-আর্জেন্টিনা মুখোমুখি হবে পরবর্তী ফিনালিসিমায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে