মাঠে খেলতে নামলেই লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে প্রীতি ম্যাচ, মাঠে নামলেই পুরোটা নিংড়ে দেন তিনি। ডিফেন্সে তিনি থাকলে রক্ষণভাগ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। ‘কসাই মার্তিনেজ’ নামে এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছেন। এবার তিনি লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
পায়ের চোটে পড়ে দুই থেকে তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন মার্তিনেজ। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, ‘এ মাসের শুরুতে আর্সেনালের বিপক্ষে আমাদের প্রিমিয়ার লিগের ম্যাচে সমস্যায় পড়েছে। এটা বোঝা গেছে যে তার সেরে ওঠা ও পুনর্বাসনের জন্য একটু সময় লাগবে। পরবর্তীতে কী হবে, তার মূল্যায়ন করা হবে।’
৩ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর একাদশে থাকলেও ইমিরেটস স্টেডিয়ামে সেদিন ৬৭ মিনিট খেলতে পেরেছেন মার্তিনেজ। এরপর ১৬ সেপ্টেম্বর বার্নলির বিপক্ষে খেলতে পেরেছেন তিনি। তবে ২৩ ও ৩০ সেপ্টেম্বর বার্নলি ও ক্রিস্টাল প্যালেস-প্রিমিয়ার লিগের দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ এ বলেছেন, ‘এটা তার ও দলের জন্য সত্যিই খুব দুঃখের। কারণ সে শতভাগ ফিট না। আগের ম্যাচগুলোতে লিচা মার্তিনেজ অনেক পার্থক্য গড়ে দিয়েছে। গত মৌসুমেও আমরা দেখেছি যে লিচা মার্তিনেজ কী করেছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে