
একটা সময় ছিল যখন আবাহনী-মোহামেডান ম্যাচ উত্তাপ ছড়াত। ম্যাচের আগে পাড়া-মহল্লায় ম্যাচ নিয়ে শুরু হতো আলোচনা। দুই দলের লড়াই নিয়ে আগের সেই উন্মাদনা এখন নেই। তবে অর্ধশতক বছর পেরোনো ঐতিহ্যের এই দ্বৈরথের সঙ্গে মিশে আছে অনেক হিসাব-নিকাশ। আজ দুপুর আড়াইটায় এ মৌসুমে প্রথমবার মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। যে ম্যাচ ঘিরে সেই উত্তাপ না থাকলেও আছে আলোচনা।
দুই দলের কেউ-ই পয়েন্ট হারাতে চায় না। সে জন্য জয়-পরাজয়ের অঙ্কটাও ভালোভাবে কষছে আবাহনী-মোহামেডান। যদিও সর্বশেষ ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হেরে যায় মোহামেডান। আর আবাহনী আছে জয়ের ধারায়। তারা প্রিমিয়ার লিগের পাশাপাশি ফেডারেশন কাপেও জয়ের স্বাদ নিয়েছে। এখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বাধা টপকাতে চায় তারা। যেমনটা বললেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘যে যাই বলুক, আবাহনী-মোহামেডান ম্যাচের আগে সবার মধ্যে একটা আলোচনা থাকবেই। আমরা পুরোপুরি প্রস্তুত। যেহেতু আমাদের কোনো বিদেশি খেলোয়াড় নেই, দেশিরা সব। মাঠেই জবাবটা দিতে চাই।’
সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে। যে ম্যাচ ২-২ গোলে ড্র হয়। গত মৌসুমের পর আবারও সেই কুমিল্লায় ফিরছে এই ডার্বি। শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে আবাহনী চোখ রাঙাচ্ছে মোহামেডানকে। অন্যদিকে সাদা-কালোদের ভরসা বিদেশিরাই। যেখানে তাদের মূল গোলমেশিন সুলেমান দিয়াবাতে। পুরোপুরি ফিট না থাকায় ফেডারেশন কাপের প্রথম ম্যাচে তাঁকে একাদশে রাখেনি মোহামেডান। তবে আবাহনীর বিপক্ষে মাঠে নামার জন্য মালির এই স্ট্রাইকার প্রস্তুত।
দলের প্রস্তুতি ও দিয়াবাতের চোট প্রসঙ্গে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রস্তুতি ঠিকঠাক। সর্বশেষ ম্যাচে দিয়াবাতের একটু ইনজুরির সমস্যা ছিল। এ জন্য তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। এখন সে পুরোপুরি ফিট। আশা করছি, আবাহনীর বিপক্ষে প্রথম মিনিট থেকেই খেলবে।’
মোহামেডান চাইছে আগের ম্যাচের ভুল শুধরে এই ম্যাচটা জয়ে রাঙাতে। অন্যদিকে আবাহনীর আশা জয়ের ধারাবাহিকতা ঠিক রাখতে। যে লড়াইয়ে দিয়াবাতে ছাড়াও মোহামেডানের ভরসার নাম আরেক বিদেশি ইমানুয়েল সানডে। তবে রক্ষণভাগ নিয়ে খানিকটা চিন্তায় আলফাজের দল। সর্বশেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষেও তেমন প্রতিচ্ছবি দেখা যায়। আজ মোহামেডানের রক্ষণে একই ফাঁকফোকর খুঁজে পেলে সুযোগটা হয়তো ভালোভাবেই লুফে নেবে আবাহনী।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে