মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত পেলের মৃত্যুর পেরিয়ে গেছে চার দিন। আজ সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে হবে পেলের শেষকৃত্য। ব্রাজিলিয়ান কিংবদন্তির নিথর দেহ আনা হয়েছে তাঁর প্রিয় ক্লাবে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে গত ২৯ ডিসেম্বর মারা যান পেলে। সেই আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের মৃতদেহ আনা হয়েছে সান্তোসে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান। চলবে কাল সকাল ১০টা পর্যন্ত। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছর বয়সী মা। এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় পেলেকে সমাধিস্থ করা হবে।
পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে মোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১ দশমিক ৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থলটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে