
গোল খাওয়ার আগে ও পরে মালদ্বীপের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আক্রমণেই সফল হতে পারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। ১-০ গোলে জিতে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মালদ্বীপ। দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ-মালদ্বীপে ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে ঠাসা। খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। কাবরেরোর দল যখন আক্রমণে উঠে আসে, উচ্ছ্বসিত হয়ে উঠেন দর্শকেরা। তবে তাদের সেই উচ্ছ্বাস একবারও সফল হয়নি।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার গোলের জন্য আক্রমণ করেছিল স্বাগতিকেরা। ১৮ মিনিটে বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি-কিক উপহার দেয় বাংলাদেশ। ডি বক্সের একটু বাইর থেকে ফ্রি কিক নেন মালদ্বীপের হামজা মোহাম্মদ। নিখুঁত সেই ফ্রি কিকে মাথা ঠুকে বাংলাদেশের জাল কাঁপান আলী ফাসির। জাতীয় দলের হয়ে সেটা ফাসিরের ১২তম গোল। ফাসিরকে বাংলাদেশের ডিফেন্ডাররা মার্কিং করে রাখেননি বলে গোল পেতে অসুবিধা হয়নি।
বাংলাদেশ পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। মালদ্বীপ ডিফেন্ডার গোললাইন ক্লিয়ার করায় সমতা আনতে পারেনি বাংলাদেশ। রাকিব বক্সের মধ্যে সুন্দর পজিশনে বল পেয়ে শটও নিয়েছিলেন। শুয়ে পড়ে সেই শট ঠেকান মালদ্বীপের ডিফেন্ডার ইরুফান। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও মালদ্বীপ বারবার স্বাগতিকদের রক্ষণভাগে হানা দিয়েছে। ৪৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় বাংলাদেশকে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।
প্রথমার্ধে আজ বাংলাদেশের ফুটবলারদের মধ্যে যেটুকু নজর কেড়েছেন, শুধু কাজেম শাহ। কাজেম মধ্যমাঠে গতি, বল বিতরণ, শুটিং সবখানেই দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের হয়ে আজই প্রথমবার খেলেছেন একাদশে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। তবে ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় লক্ষ্যভেদ করতে পারেনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে