ডি কুইপ স্টেডিয়ামে গতকাল শাখতার দোনেৎস্ককে যেন বিধ্বস্ত করার মিশনেই নেমেছিল ফেয়েনুর্ড। ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দোনেৎস্ককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফেয়েনুর্ড। গোলবন্যার ম্যাচে ৬ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসাল ফেয়েনুর্ড।
দোনেৎস্ক-ফেয়েনুর্ড শেষ ষোলোর প্রথম লেগের খেলা ড্র হয়েছিল ১-১ গোলে। ডি কুইপে গতকাল দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল এ দুই দল। দোনেৎস্কের জালে গোল উৎসবের এই ম্যাচে জোড়া গোল করেছেন ওরকুন কোকচু, ওসামা ইদ্রিসিয়া। একটি করে গোল করেছেন সান্তিয়াগো হিমেনেজ, আলিরেজা জাহানবক্স, দানিলো। ৭-১ গোলের এই জয়ে ইউরোপা লিগের নকআউট রাউন্ডে সর্বোচ্চ ব্যবধানে গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে ফেয়েনুর্ড। এর আগে গ্রুপামা স্টেডিয়ামে ২০১৭-এর শেষ বত্রিশের দ্বিতীয় লেগে এজেড আকমারকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল লিও। লিওর হয়ে হ্যাটট্রিক করেছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার নাবিল ফেকির।
এ ছাড়া গতকাল হয়েছে ইউরোপা লিগের শেষ ষোলোর বেশ কয়েকটি ম্যাচ। বেতিসকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। আর্সেনালকে পেনাল্টিতে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্পোর্টিং সিপি। আর ফ্রেইবুর্গকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায় জুভেন্টাস।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে