সৌদি আরবে সময়টা ভালো কাটলেও গত কয়েক মাস কঠিন এক সময়ই পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলার পর বিশ্বকাপের শেষ কয়েক ম্যাচ একাদশে না থাকা—সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় ছিল তাঁর।
এত দিন এসব নিয়ে মুখ না খুললেও এবার অকপটে স্বীকার করেছেন রোনালদো। বাজে সময়ে মানুষকে চিনেছেন বলে জানিয়েছেন তিনি। স্পোর্ট টিভি প্লাসকে পর্তুগিজ তারকা বলেছেন, ‘তোমার পাশে কে আছে সেটা দেখার জন্য মাঝেমধ্যে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কঠিন সময়েই বোঝা যায়, তোমার পাশে কে আছে। বলতে দ্বিধা নেই, ক্যারিয়ারের খুব কঠিন সময় পেরিয়েছি। তবে এ নিয়ে এখন কোনো অনুশোচনা নেই।’
কঠিন সময়কে জীবনের শিক্ষা এবং জীবনের অভিযাত্রার অংশ হিসেবে দেখছেন রোনালদো। আর সবকিছু সামলে এখন ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি। সিআর সেভেন বলেছেন, ‘জীবন চলে যায় ভালো-খারাপ যা-ই করি না কেন, এটা আমার জীবনের অভিযাত্রার একটি অংশ। পাহাড়ের চূড়ায় থাকলে আমরা অনেক সময় দেখতে পাই না নিচে কে আছে। এখন আমি আরও প্রস্তুত এবং এই শিক্ষাটা আমার প্রয়োজন ছিল। গত কয়েক মাস যেভাবে কেটেছে, ক্যারিয়ারে এমন সময় কখনো কাটাইনি। এখন আমি অনেক ভালো মানুষ।’
সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে বিশ্বকাপে শেষ কয়েক ম্যাচ শুরুর একাদশে সুযোগ না পেলেও নতুন কোচ রবার্তো মার্তিনেজের মেয়াদে ভালো শুরুর আশাই করছেন রোনালদো। তাঁকে দলে রেখে ইউরো বাছাইয়ের দল ঘোষণায় বর্তমান কোচও সেই আভাস দিয়েছেন। আজ রাতে বাছাইয়ের প্রথম ম্যাচে লিখটেনস্টাইনের বিপক্ষে খেলবে পর্তুগাল। বিশ্বকাপের পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে প্রতিপক্ষের বিপক্ষে নামতে উন্মুখ আছেন পাঁচবারের ব্যালন ডি’অর।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে