এটাই হতে যাচ্ছে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোমানের শেষ ম্যাচ—এমন গুঞ্জনের কথা জানিয়েছিল একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ম্যাচ শুরুর আগে কোমানকে সুসংবাদই দিয়েছিলেন হুয়ান লাপোর্তা। বার্সার কোচের ভূমিকায় কোমানই থাকছেন। কিন্তু ম্যাচ শেষে কোমানের শিষ্যরা সেই একই ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি দেখিয়েছেন। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের কাছে তারা হেরেছে ২-০ গোলে।
এদিন কোমানের জন্য হতাশা নিয়ে এসেছিলেন গত মৌসুমে বার্সা থেকে আতলেতিকোয় আসা লুইস সুয়ারেজ। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের দুই গোলের একটি উরুগুইয়ান তারকা নিজে করেছেন। অন্যটি করিয়েছেন সতীর্থ থমাস লেমারকে দিয়ে।
প্রথমার্ধের ২৩ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোলের দেখা পান সুয়ারেজও। তাতে আতলেতিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
গোলের পর কোনো উল্লাস করেননি সুয়ারেজ। তবে বার্সার কোচের ওপর নীরব প্রতিশোধটা ঠিকই নিয়েছেন। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোমানের দিকে তাকিয়ে ফোনে কল করার ভঙ্গি করেন। বার্সা ছাড়ার আগে বয়সের কারণে সুয়ারেজ দলের পরিকল্পনায় না থাকার কথা জানিয়েছিলেন কোমান নিজে।
বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল বার্সা। বার কয়েক সেই সুযোগও পেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত কোনো গোল করতে না পেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে নেমে গেছে বার্সা। অন্যদিকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে