
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে