
এক সময় যে আর্জেন্টিনা শিরোপার জন্য হাহাকার করত, তারাই গত চার বছরে চারটি শিরোপা জিতেছে। কোপা আমেরিকায় রেকর্ড শিরোপা আলবিসেলেস্তেরা জিতেছে গত বছর। সেই শিরোপা জয়ের ৮ মাস পর বোমা ফাটালেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গত বছরের ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী সেই ম্যাচের রেফারি ছিলেন রাফায়েল ক্লাউস। ৮ মাস পর কোপার ফাইনালের রেফারির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন রদ্রিগেজ। ‘লস আমিগোস দে এডু’ নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কদিন আগে কলম্বিয়ার মিডফিল্ডার বলেন, ‘কোপা আমেরিকায় দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছি আমরা। তবে বাইরের কিছু বিষয় আমাদের শিরোপা জিততে দেয়নি। আর্জেন্টিনাকে সহায়তা করেছেন রেফারি। আমাদের স্পষ্ট একটি পেনাল্টি দেওয়া হয়নি। এটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত।’
টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালও ছিল ঘটনাবহুল। ভক্ত-সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে খেলা শুরু হতে দেরি হয়। সেই ম্যাচের মাঝেই চোটে পড়ে অবুঝ শিশুর মতো কেঁদেছিলেন লিওনেল মেসি। ঘটনাবহুল ফাইনালে ১১২ মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন আনহেল দি মারিয়া।
২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনা করেছিল ৯ গোল। ৬ ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ পেয়েছেন গোল্ডেন বুটের পুরস্কার। অতন্দ্র প্রহরীর মতো গোলপোস্ট আগলে রাখায় আর্জেন্টিনার ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্তিনেজ পেয়েছিলেন সেরা গোলরক্ষকের পুরস্কার। কলম্বিয়ার রদ্রিগেজ জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। গত বছর কোপা আমেরিকা জিতে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে আলবিসেলেস্তেরা। দুইয়ে থাকা উরুগুয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ১৫ বার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে