ঢাকা: আবারও রিয়াল মাদ্রিদে ফিরলেন কার্লো আনচেলত্তি। জিনেদিন জিদানের শূন্যতা পূরণে ইতালিয়ান কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় ৬২ কোটি টাকা) ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। নিশ্চিত করেছেন আনচেলত্তিও।
এবার শিরোপাহীন একটা মৌসুমই কেটেছে রিয়ালের। ব্যর্থ মৌসুমের পর কোচের দায়িত্ব ছাড়েন জিদান। ফ্রান্স কিংবদন্তির বিদায়ের পর নতুন কোচের খোঁজে ছিল রিয়াল। আবার বার্নাব্যুতে ফিরছেন আনচেলত্তি, এমন ইঙ্গিত আগেই দিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। সেটাই সত্যি হয়েছে কাল রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণায়।
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্ব সামলেছিলেন আনচেলত্তি। এই সময়ে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। এর আগে চেলসি, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেরও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ এভারটনের কোচের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। ইংলিশ ক্লাবটির দায়িত্ব সামলেছেন ১৮ মাস।
আনচেলত্তির পাশাপাশি রিয়ালের কোচ হওয়ার দৌড়ে ছিলেন মরিসিও পচেত্তিনো, আন্তোনিও কন্তে ও রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেস। তবে রিয়ালের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন আনচেলত্তিই।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে