
সুলেমান দিয়াবাতে যে মোহামেডানের প্রাণভোমরা সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। প্রিমিয়ার লিগে আজ দিয়াবাতের কাছেই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঐতিহ্যের ডার্বিতে গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আবাহনী। শেষদিকে সমতায়ও ফিরতে পারত মারুফুল হকের দল, যদি অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল না হতো। তবে দলটির সমতায় আর ফেরা হয়নি। দিয়াবাতের প্রথমার্ধে দেওয়া গোলই গড়ে দেয় পার্থক্য। আর লিগে সাদা-কালোরা ১-০ গোলে আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে এবার দল গড়েছে আবাহনী। চলমান মৌসুমে গতকালের আগ পর্যন্ত তারা এক ম্যাচেও হারেনি। কিন্তু মোহামেডানের সঙ্গেই খৈ হারাল। যদিও শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আবাহনী। কিন্তু গোলের তেমন সম্ভাবনা তারা জাগাতে পারেনি। উল্টো পাল্টা আক্রমণে একাধিকবার আবাহনীর রক্ষণ কাঁপিয়েছে সাদা কালোরা।
ম্যাচের ৪০ মিনিটে ইমানুয়েল টনির বুলেট গতির শট কোনোমতে রুখে দেন আবাহনীর গোলকিপার মিতুল মারমা। বিরতির ঠিক আগ মুহূর্তে সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। ৪৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহামেডান। কিন্তু আর্নেস্ট বোয়েটাংয়ের বাঁ পায়ের শট খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। এরপর ৬০ মিনিটে আবাহনী গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যে কারণে বাড়ে সমর্থকদের হতাশা। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় স্কোরলাইন ১-০ থাকে। যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আবাহনী। সুমন রেজার পাসে বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি দলটির।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি। এই জয়ে ৩ ম্যাচ খেলা পুলিশ ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট তুলে নিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে