অসুস্থতায় পেলের হাসপাতালে যাওয়া গত কয়েক বছরে হয়ে গেছে নিয়মিত চিত্র। পেলের অবস্থা এবার খুবই ভয়াবহ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার।
কোলন ক্যানসারে আক্রান্ত পেলেকে গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার জানানো হয়েছিল, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আজ দুশ্চিন্তার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না পেলে। যে সমস্যায় তিনি সেপ্টেম্বর থেকে ভুগছেন। সে কারণে তাঁকে প্যালিয়াটিভ কেয়ারে নেওয়া হয়েছে। প্যালিয়াটিভ কেয়ারে তাদেরই নেওয়া হয়, যারা মরণঘাতী রোগে আক্রান্ত এবং জীবনের একদম শেষ অবস্থায় আছে।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা তিনি। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে