চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচে সভেন-গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সভেন-গোরান ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। তাঁর অধীনে প্রধান কোনো টুর্নামেন্ট তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে থ্রি লায়নরা। ২০০১ থেকে ২০০৬—মোট পাঁচ বছর ইংলিশদের দায়িত্ব সামলেছেন এই সুইডিশ কোচ।
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন সভেন-গোরান। গত জানুয়ারিতে জানিয়েছিলেন, আর সর্বোচ্চ ১ বছর আয়ু তাঁর। সেই ১ বছর না যেতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর সাবেক কোচ।
পিতার মৃত্যুতে সভেন-গোরানের সন্তান লিনা ও জোহান আজ সোমবার বলেছেন, ‘আমাদের বাবা সভেন-গোরান এরিকসন শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। জন্মস্থান (সুইডেন) বিয়রকেফোর্সের বাইরে সুনেতে সকালে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন তিনি। তিনি লম্বা সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। তবে এখন সেই সময় শেষ হলো।’
তারা আরও বলেন, ‘বাবা আমাদের এই বছরের শুরুতে তাঁর গুরুতর অসুস্থতার কথা জানান। অসুস্থতার খবর শুনে সমগ্র ইউরোপের ফুটবল ভক্ত ও তাঁর বন্ধুরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁকে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও সুইডেনের অনেক ফুটবল দল আমন্ত্রণ জানান। তারা বাবা ও ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এটা আমাদের ও তাঁর জন্য ভোলার মতো নয়।’
খেলোয়াড়ি জীবনে সভেন-গোরান ছিলেন রাইট-ব্যাক। তবে খুব বড় কোনো ক্লাবে খেলা হয়নি তাঁর। কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ফুটবলে। এরপর দায়িত্ব সামলেছেন বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পেদারিয়া, লাৎসিও, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটিতে। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো ও আইভরি কোস্টের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে