ফুটবলে সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। বাকি রয়েছে শুধু বিশ্বকাপ ট্রফি। ২০১৪ বিশ্বকাপে সেই সুযোগ পেলেও অধরা স্বপ্নটা পূরণ করতে পারেননি। এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হোক—এমনটা চাইছেন অনেকেই।
এই অনেকের মধ্যে আছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের রোনালদো নাজারিও। ব্রাজিল কিংবদন্তির মতে, প্রতিবেশীকে চ্যাম্পিয়ন দেখাটা সুখকর নয়, তবে মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চান তিনি।
স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রোনালদো। ব্রাজিলের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেছেন, ‘একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখা সুখকর হবে না। তবে মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চাই।’
বিশ্বকাপ জিততে হলে নিজেকেই কিছু করতে হবে, কেউ কিছু দেবে না বলে জানিয়েছেন রোনালদো। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা পছন্দ না হলেও এই দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাটা দেখতে পাচ্ছেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোলের মালিক।
রোনালদো বলেছেন, ‘জয়ের জন্যই ফুটবল খেলা হয়। কেউ আপনাকে কিছু দেবে না। সেটা তার গল্প বা অন্য যা কিছু হোক। তার অবশ্যই সুযোগ আছে। আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেনি। কিন্তু তাদের অবিশ্বাস্য ইচ্ছা আছে। তারা একসঙ্গে অনেক দৌড়ায় এবং তাদের মধ্যে আগ্রাসন রয়েছে। তাদের মেসিও আছে। ব্যক্তিগতভাবে খুশি হব যদি সে এটি জেতে।’
বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে হবে আর্জেন্টিনার। ম্যাচটি জিততে নিশ্চয়ই সেরা খেলাটা দিতে চাইবেন মেসি। এটা শেষ সুযোগ তাঁর বিশ্বকাপ জয়ের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে