
সুদূর ইংল্যান্ড থেকে রোববার রাতে রওনা দিয়ে সোমবার সকালে সিলেটে আসেন হামজা চৌধুরী। সিলেট ওসমানী বন্দর থেকে চলে যান হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। সেখানে উৎসব মুখর পরিবেশে কাটানোর পর হামজা গত রাতে ফিরেছেন ঢাকায়।
হামজার ঢাকায় ফেরা নিয়ে বাফুফে গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পরই বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা সেলফি তোলেন এই ফুটবলারের সঙ্গে। গাড়ি থেকে নামার পরই হামজাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দরে তখন ছিল উপচে পড়া ভিড়। বাংলাদেশের এই ফুটবলারের ছবি তুলতেই ক্যামেরার লেন্সের ফোকাস ছিল সেদিকে। হামজাও ছবি তুলেছেন।
বিমানবন্দরের পর টিম হোটেলেও হামজাকে সাদরে বরণ করা হয়েছে। হামজার টিম হোটেলে বরণ নিয়ে বাফুফে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও ছেড়েছে এই ক্যাপশনে, ‘বাফুফের উচ্চপদস্থ কোচ, কর্মকর্তা ও টিম স্টাফরা হামজাকে হোটেলে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। চারদিকে খুশির জোয়ার।’ ভিডিওতে দেখা গেছে, বাফুফের কর্মকর্তাদের সঙ্গে হামজা করমর্দন করছেন। হামজাকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হোটেল ঘুরিয়ে দেখাচ্ছেন। হামজাকে দেখে বুকে জড়িয়ে নিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কোচের সঙ্গে আলাদা বসে ছবিও তুলেছেন হামজা।
হামজার আগমন নিয়ে গত কদিন ধরেই বাংলাদেশে উৎসবের আমেজ। সোমবার সন্ধ্যায় ইফতারের পর স্নানঘাটে জনাকীর্ণ সংবাদ সম্মেলন হয়েছে। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, রিশাদ হোসেনরাও সামাজিকমাধ্যমে হামজাকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার হামজা আনবেন বলে আশা করেন মাশরাফি। আজ বাফুফে ভবনে কোচ ও হামজা সংবাদ সম্মেলন করবেন।
শিলংয়ে ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজার। ভারত ম্যাচের আগে হামজা ও বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে