২০২২ ফুটবল বিশ্বকাপে নিজের সেরাটা দিয়েছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপাখরার অবসান ঘটে। মেসির কীর্তিকে স্মরণীয় রাখতে তাঁর বিশ্বকাপের কক্ষকে বানানো হবে জাদুঘর।
কাতার বিশ্বকাপের সময় ইউনিভার্সিটি অব কাতার হোটেলে থাকত আর্জেন্টিনা ফুটবল দল। তখন মেসি যে কক্ষে থাকতেন, তা জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে। কক্ষের দেওয়ালে ফুটবল পায়ে মেসির শট নেওয়ার ছবি থাকবে। মেসির কক্ষকে জাদুঘর বানানোর ব্যাপারটি জানিয়েছেন কাতার ইউনিভার্সিটির যোগাযোগ ও জনপ্রশাসন বিভাগের পরিচালক হিতমি আল হিতমি। হিতমি বলেন, ‘লিওনেল মেসির কক্ষ আগের মতোই থাকবে এবং দর্শনার্থীরা আসবেন। ছোট জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে, যেখানে মেসির ব্যবহার্য জিনিসপত্র থাকবে। বিশ্বকাপে মেসি যা যা অর্জন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে।’
এবারের বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮টিতে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছেন কিংবদন্তিদের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে