প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে নর্থওয়েস্ট ডার্বিতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে উড়ে গিয়েছিল এরিক টেন হাগের শিষ্যরা। তবে ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইউনাইটেড। কিন্তু গতরাতে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা।
টেন হাগের শিষ্যদের ম্যাচের অধিকাংশ সময় খেলতে হয় ১০ জন নিয়ে। কার্লোস আলকারাজকে ফাউল করলে রেফারি ভিএআর পরীক্ষা করে লাল কার্ড দেখান কাসেমিরোকে। খর্বশক্তি হয়ে পড়ার পর নিজেদের রক্ষণ সামলে সাউদাম্পটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইউনাইটেড। ড্র করলেও ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে রেড ডেভিলরা।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহামকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ২১ মিনিটে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মাগালহেস। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ফুলহামের জালে তৃতীয় বলটি পাঠান মার্টিন ওদেগার্ড। সতীর্থদের তিনটি গোলেই অ্যাসিস্ট করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ জিতল আর্সেনাল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল আর্তেতার দল।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে