নতুন করে সাজতে শুরু করেছে সৌদি প্রো লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে এসেছেন করিম বেনজেমা, এনগোলা কান্তে, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসনসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। নতুন মৌসুম শুরুর আগে সৌদি ক্লাবগুলোও খেলেছে প্রীতি ম্যাচ।
দিন চারেক আগে জাপান সফরে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদোর ক্লাব আল-নাসর। সেই ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের পুরোনো রূপই দেখা গেছে। তবে গতকাল সেভাবে জ্বলে উঠতে পারেননি। লিগের নতুন মৌসুম শুরুর আগে গত রাতে আল নাসর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্বদেশি ক্লাব আল-শাবাবের বিপক্ষে। মরুর দেশগুলোর এই ক্লাব প্রতিযোগিতায় রোনালদোদের বাকি দুই প্রতিপক্ষ মিশরের জামালেক ও তিউনিশিয়ার মোনাস্তির।
শাবাবের বিপক্ষে একাদশে ছিলেন না রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা মাঠে নামেন ৬২ মিনিটে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি, দলকে এনে দিতে পারেননি জয়। অবশ্য পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল-শাবাব।
ড্র করলেও হতাশ নন রোনালদো। লড়াই জারি রাখতে চান তিনি। ম্যাচ শেষে ফেসবুকে নিজের দুটি ম্যাচের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রুপ পর্বে কঠিন প্রথম ম্যাচ! আরও দুই ম্যাচ আছে। আমরা লড়াই জারি রাখব।’
এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে