
পরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা।
আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারও জানিয়ে দিয়েছিলেন, বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন করাবেন না তিনি। শেষ পর্যন্ত বাফুফের প্রচেষ্টায় দুই পক্ষকে নমনীয় করা গেলেও এই সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন সিনিয়র ফুটবলার। তাঁদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া একঝাঁক নতুন মুখ সাধ্যমতো চেষ্টা করলেও আরব আমিরাতের মেয়েদের বিরুদ্ধে পেরে উঠতে পারেনি।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। বাংলাদেশের র্যাঙ্কিং ১৩২, আমিরাতের ১১৬। প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৮ মিনিটে এলিজাবেথের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ১০ মিনিট পরেই জর্জিয়া ব্যবধান ২-০ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার একটি গোল পরিশোধ করেন। এই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি; উল্টো হজম করেছে। আমিরাতের দ্বিতীয় গোলদাতা জর্জিয়া ৭৩ মিনিটে আরও একটি গোল করেন। ৩-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকেরা।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের পরের ম্যাচ ২ মার্চ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে