
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গত বছর এই ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। আজ আরও একবার সেই ভারত-পরীক্ষায় পাস করতে পারল না সাইফুল বারী টিটুর দল। যদিও এবারের দলটা অনূর্ধ্ব-১৭। আর তারাই শিরোপার লড়াইয়ে ভারতের কাছে হেরেছে ২-০ গোলে।
সাফের বয়সভিত্তিক তিন টুর্নামেন্টের দুটিতে আগেই শিরোপা জিতেছে বাংলাদেশ। যার মধ্যে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ ও ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। বাকি ছিল কেবল অনূর্ধ্ব-১৭। কিন্তু সেখানে প্রত্যাশা পূরণ হলো না।
থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচ শুরুর সাত মিনিটের মাথায় আক্রমণে উঠে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যেতেই ডি বক্সে সেই আক্রমণ থামিয়ে দেয় ভারত। এর মধ্যে ফাউল করায় বাংলাদেশ পায় ফ্রি কিক। কিন্তু শফিকের সেই কিক পোস্টের নাগালাই পায়নি। ১১তম মিনিটে ভারতের সুমিত শর্মা সেট পিচ থেকে শট নেন, কিন্তু সেই শট আটকে যায় বাংলাদেশের রক্ষণ দেয়ালে।
এর দুই মিনিট পর আবারও আক্রমণ শানায় বাংলাদেশ। এবার মোরশেদ আলীর শটও ব্যর্থতার খাতায় নাম লেখায়। ১৮তম মিনিটে ভারতের আশা জাগানিয়া আক্রমণ একাই প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক। প্রথমার্ধ শেষের আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ভারত। ৫৪ থেকে ৫৮ এই চার মিনিটে তিনটি আক্রমণ করে তারা। যার মধ্যে ৫৮তম মিনিটেই দেখা পায় সাফল্যের। ভারতের অধিনায়ক মাতের নিখুঁত কর্নারে মাথা ঠুকে বল জালে পাঠান মোহাম্মদ কাইফ। ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাকি সময় সুযোগ খুঁজেও আর ম্যাচে ফিরতে পারেনি ফয়সাল-সিয়ামরা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে