কোপা আমেরিকার শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। গায়ে চ্যাম্পিয়নের তকমা পরে নামা আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে খেললও চ্যাম্পিয়নের মতোই। আর তাতে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। বিরতির পর নিজেদের প্রথম ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসী এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। তিন গোলের একটিতেও নাম নেই দলের প্রাণভোমরা মেসির। তাতে কী? এদিন আলবিসেলেস্তেদের হয়ে গোল তিনটি করেছেন দুই ইন্টার মিলান ফরওয়ার্ড লাওতারো মার্টিনেজ আর জোয়াকিন কোরেয়া। অন্য গোলটি করেছেন আতলেতিকো মাদ্রিদ ফরওয়ার্ড আনহেল কোরেয়া।
বিরতির আগে টানা দুই ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে আজ দলে ছিলেন না কোপার ফাইনালে দুর্দান্ত খেলা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। একই কারণে ম্যাচটা খেলতে পারেননি পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো ফারদেস। তাতে অবশ্য জয় পেতে একটুও বেগ হতে হয়নি আর্জেন্টিনাকে।
প্রথমার্ধের ৩০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভেনেজুয়েলা। মেসিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ। বাকি সময়টা তাই একজন কম নিয়েই খেলতে হয় তাদের। যদিও প্রথম গোল পেতে মেসিদের অপেক্ষা করতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। জোভান্নি লো সেলসোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ।
এক গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে রীতিমতো চেপে ধরে ভেনেজুয়েলাকে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে লো সেলসো আর দি মারিয়ার জায়গায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মাঠে নামান দুই কোরেয়াকে। ম্যাচের ৭১ আর ৭৪ মিনিটে দুজনে বাকি দুটি গোল করেন।
৭১ মিনিটে লাওতারো বল পাঠান ক্লাব সতীর্থ জোয়াকিন কোরেয়ার কাছে। বল পেয়ে গোল করতে ভুল করেননি ২৭ বছর বয়সী এই ফরওয়ার্ড। তৃতীয় গোলটি আসে এর তিন মিনিট পরই। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোলপোস্টে শট নেন জোয়াকিন। গোলরক্ষকের কাছে বাধাপ্রাপ্ত হয়ে বল ফিরে আসে আনহেল কোরেয়ার পায়ে। গোল করতে অসুবিধা হয়নি আতলেতিকো ফরওয়ার্ডের।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সোতেলদো। এই জয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিলের পরে দ্বিতীয় স্থানে আছে আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে