ওডিশা এফসির বিপক্ষে ২ অক্টোবর ঘরের মাঠে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। তাই বসুন্ধরার ফুটবলারদের ছাড়াই মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের বিপক্ষে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
১২ ও ১৭ অক্টোবর বিশ্বকাপ প্রাক বাছাইয়ে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হবে মালেতে, পরেরটি ঢাকায়। দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দলে নতুন মুখ তিনজন। আজ দুপুরে জাতীয় দল কমিটির সভা শেষে ঘোষণা করা হয়েছে দল। ১৫ ফুটবলার নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে শুরু হবে অনুশীলন।
ডাক পাওয়া নতুন তিনজন খেলোয়াড় হলেন শেখ জামাল ক্লাবের শাকিল হোসেন, আজমপুরের জায়েদ আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। দলে ফেরানো হয়েছে সাজ্জাদ হোসেনকেও। দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও। জামালের ফেরার কথা ৩ অক্টোবর। নতুন যোগ দিচ্ছেন একজন স্প্যানিশ ফিজিও। বসুন্ধরার ফুটবলদের যোগ দেওয়ার কথা ৫ অক্টোবর। প্রথম ম্যাচ খেলতে ১০ অক্টোবর মালেতে যাওয়ার কথা বাংলাদেশের।
বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে