রেফারির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক বরাবরই সাপে-নেউলে। খেলোয়াড়দের প্রায়ই রেফারিকে নিয়ে কিংবা রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রেফারির সঙ্গে খেলোয়াড়ের প্রেম বেশ অস্বাভাবিক ঘটনাই বটে। তাও আবার সেই খেলোয়াড় লাল কার্ড দেখার পর! অবাক করার মতো হলেও এমনটা ঘটেছে নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগে।
ডাচ ফুটবল লিগের চতুর্থ রেফারি শোনা শুখরুলা সম্প্রতি ফুটবলার জেফ হার্ডেভেল্ডের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই আলোচনায় এই দুজন। তবে শুনতে মধুর হলেও এই দুজনের প্রথম দেখাটা খানিকটা অস্বাভাবিকই ছিল।
ডাচ দ্বিতীয় বিভাগে এফসি ইমেন ও এফসি আইন্দোভেনের ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন শোনা। সেই ম্যাচে ইমেনের হয়ে খেলছিলেন হার্ডেভেল্ড। তবে আইন্দোভেনের বিপক্ষে ইমেনের ১-০ গোলে সেই হারা ম্যাচে হার্ডেভেল্ডের বিপদ আরও বাড়ে লাল কার্ড দেখে।
তবে সেই কার্ডই হার্ডেভেল্ডের জীবনে শাপে বর হয়ে এসেছে। কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ার সময়ই প্রথম তাঁর সঙ্গে দেখা হয় রেফারি শোনার। সেই দেখাতেই একে অপরকে মনে ধরে যায়। আর পরে তা গড়িয়েছে প্রেম পর্যন্ত। সম্প্রতি নিজেদের যুগল ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকারও করেছেন শোনা ও হার্ডেভেল্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে