
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ছেড়ে হামজা খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে। শেকড়ের টানে তিনি রোববার রাতেই রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তিনি আছেন শিলংয়ে। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। মালদ্বীপের বিপক্ষে ভারত ৩-০ গোলে জয়ের পর হামজার কথা উল্লেখ করেছেন ভারতের কোচ মানোলা মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘হামজা অসাধারণ এক ফুটবলার। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। আমার মনে হয় দুই দলের (বাংলাদেশ-ভারত) জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের সবশেষ ৫ ম্যাচে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ জিতেছে দুটি ও তিন ম্যাচ হেরেছে। তবু কাবরেরার শিষ্যদের সমীহ করছেন মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত তিন বা চার মৌসুম একই কোচের অধীনে খেলছে তারা।’
বাংলাদেশ ম্যাচের আগেই ভারত বিপাকে পড়েছে। এরই মধ্যে ছিটকে গেছেন ভারতের দুই ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানভীর সিং এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ভারতকে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ম্যাচের জন্য। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে মালদ্বীপ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ভারত। শিলংয়ে গতকাল প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। ৩৪,৬৬ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেছেন রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং সুনীল ছেত্রী। বাংলাদেশের অনেক বার দুঃখের কারণ হয়েছেন ছেত্রী।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে