লাতিনের দেশ ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষে লাতিনের আরেক দেশ আর্জেন্টিনা। এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়নদেরও থামাতে চান ক্রোয়েশিয়া। লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের বিশ্বকাপ অভিযান এ পর্বেই শেষ করে দিতেন চান বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ান ফুটবলাররা।
আর্জেন্টিনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে প্রতিপক্ষদের নজর থাকে মেসির ওপর। এবারের বিশ্বকাপেও তাঁকে আটকানোর পরিকল্পনা করেই কৌশল সাজিয়েছিল প্রতিপক্ষের কোচেরা। তবে সফল হতে পারেননি তাঁরা। এবার সেমিফাইনালে আর্জেন্টাইন অধিনায়ককে আটকানোর কোনো কৌশল ক্রোয়েশিয়া নিয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে ভিন্ন কিছুই শোনালেন ব্রুনো পেতকোভিচ।
ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে সমতাসূচক গোল করা পেতকোভিচ বলেছেন,‘মেসিকে আটকানোর একক কোনো পরিকল্পনা করিনি। সাধারণত একক কোনো খেলোয়াড়কে আটকানোয় নয় পুরো দলকে থামানোয় মনোযোগ দিই।’
আর্জেন্টিনা শুধু মেসির ওপরই নির্ভরশীল এমনটা মনে করছেন না পেতকোভিচ। তাদের আরও কিছু ভালো খেলোয়াড় আছে বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড। তবে প্রতিপক্ষকে থামাতে তাঁরা প্রস্তুত। ২৮ বছর বয়সী এই তারকা বলেছেন,‘ দল হিসেবে আমরা তাদের থামানোর চেষ্টা করব। ম্যান-মার্কিং করে নয়। আর্জেন্টিনার শুধু মেসি নন আরও বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। ম্যাচে পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে।’
পুরো টুর্নামেন্টে দল হিসেবে খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার বিপক্ষে সেই দলীয় চেষ্টাই করবেন বলে জানিয়েছেন দলটির আরেক ফুটবলার ইয়োসিপ ইয়ুরানোভিচ। এই ডিফেন্ডার বলেছেন,‘ এ পর্যন্ত আসায় আমাদের রহস্য হিসেবে কাজ করেছে একত্রিত ও ঐক্যবদ্ধ হয়ে খেলা। যা আমাদের দলীয়ভাবে খেলতে সহায়তা করেছে।’
কাউকে ভয় পাওয়ার কিছু দেখছেন ইয়ুরানোভিচ। তিনি বলেছেন,‘মনে করি না কাউকে ভয় পাওয়ার প্রয়োজন আছে। নিজেদের সামর্থ্যের প্রতি মনোযোগ দিয়ে সেরা খেলা খেলতে হবে।
বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট পাওয়া যাবে আগামীকাল। সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। ম্যাচটি রাত ১টায় হবে লুসাইল স্টেডিয়ামে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে