কোয়ার্টার ফাইনালে দারুণ খেলেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। টাইব্রেকারে ৪-২ গোলের পরাজয়ে এখানেই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। দলের পরাজয়ের দায় নিয়ে ব্রাজিল কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ তিতে।
৬১ বছর বয়সী এই কোচ ম্যাচের পর জানিয়েছেন একটি অধ্যায়ের সমাপ্তির কথা। সাংবাদিকদের তিতে জানান, ‘পরাজয় সব সময়ই যাতনার। কিন্তু আমি এখন শান্তির পথ বেছে নেব। এটি একটি অধ্যায়ের পরিসমাপ্তি।’
আরও বছর দেড়েক আগেই তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আবারও সে কথা জানিয়ে দেন তিতে, ‘আমি আরও বছর দেড়েক আগেই জানিয়ে দিয়েছিলাম, আমি এখানে শুধু জিততেই আসিনি, এখান থেকে ফিরে গিয়ে থেকে যাব এমন নয়।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে ৯০ মিনিট গোলশূন্য হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে ১-১ গোল হলে টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ। ব্রাজিলের হয়ে প্রথম টাইব্রেকার শট মিস করেন রদ্রিগো। চতুর্থ শটে মার কুইন হোসের বল পোস্টে লেগে ফিরে এলে জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার।
তিতের পদত্যাগের পর শিগগিরই নতুন কোচ নিয়োগ দেবে না ব্রাজিল ফুটবল ফেডারেশন। আগামী জানুয়ারিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে