
আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার জোর দাবি জানান সমর্থক ও সাবেকরা। গুঞ্জনে ডালপালা মেলে, সে পথেই নাকি হাঁটছিল ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে সেটিই সত্যি হলো।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।'
৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্বে নেন। তার আগে তিনি ব্রাজিলের বিভিন্ন ক্লাব পরিচালনা করেছেন। তাঁর অধীনে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৭টি জয়, ৬টিতে ড্র এবং ৩ ম্যাচে হেরেছে।
দরিভাল কখনো ব্রাজিল জাতীয় দলে খেলেননি। তবে তিনি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আল-হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার জোর আলোচনায় আছেন। এর আগে তারা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা করতে চায়।
দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান ৪ নম্বরে। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার অবশ্য সুযোগ আছে তাদের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে