কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি পেপ গার্দিওলা গড়েছেন দুই মাস আগে। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি তখন পেয়েছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। তবে গার্দিওলা থামতে চান না এখানেই। তাঁর চাওয়া ম্যান সিটির ক্যাবিনেট শিরোপায় পরিপূর্ণ হোক।
চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ—দুই টুর্নামেন্টের শিরোপাজয়ী দল দুটি নতুন মৌসুমের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়। কারাইসকাকিসে গতকাল সুপার কাপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল সেভিয়া। ২৫ মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পার্মার। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে প্রথম শট নেয় ম্যান সিটি ও আর্লিং হালান্ড সেই শটে গোল করেন। সিটির হয়ে এরপর গোল করেন হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়া প্রথম চার শটের সবকটিই গোল করলেও পঞ্চম শটে আর গোল হয়নি। নেমানজা গুডেলজের শট গোলবারে আটকে গেলে নিশ্চিত হয় ম্যান সিটির প্রথম সুপার কাপ শিরোপা।
প্রথম সুপার কাপ জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় ম্যান সিটির ডাগআউটে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে গ্রিলিশ বলেন, ‘কোচ আমাদের পরিষ্কার করে বলেছিলেন যে ম্যান সিটির হাতে তিনি এই ট্রফির শিরোপা দেখতে কতটা আগ্রহী। ক্লাব অনেক সফলতা পেয়েছে। এই শিরোপার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে সর্বশেষ ছয় মৌসুমের পাঁচ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। আর ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে