অম্লমধুর এক অভিজ্ঞতাই গত শনিবার হয়েছে রদ্রিগোর। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম শিরোপা জয়ের রাতেই তাঁর বাড়িতে হয়েছে চুরি।
রদ্রিগোর বাড়িতে চুরি হওয়ার কথা জানিয়েছে মার্কা। স্প্যানিশ এই সংবাদমাধ্যমের মতে, মাদ্রিদের লা মোরালেহাতে রদ্রিগোর বাড়িতে গত শনিবার বেশ কয়েকটি রুম তছনছ করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সবকিছু তদন্ত করে দেখছে। সেদিন ফাঁকা ছিল রদ্রিগোর বাড়ি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মা-বাবা সবাই সেভিয়ার লা-কার্তুজ স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনাল দেখতে গিয়েছিলেন।
সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে গত শনিবার কোপা দেল রের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল ওসাসুনাকে। ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ৯ বছর পর কোপা দেল রে জিতেছে রিয়াল। ক্লাবটির ইতিহাসে যা ২০তম কোপা দেল রে শিরোপা। ফাইনালে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলেছেন রদ্রিগো। ১৬ গোলের সঙ্গে ১১ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে