রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে