লিওনেল মেসির কাছে রেকর্ড গড়া যেন সবচেয়ে সহজ কাজ। এবারের বিশ্বকাপে প্রায়ই গড়ছেন কোনো না কোনো রেকর্ড। গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে এক রেকর্ডে ছাড়িয়ে গেলেন মেসি।
লুসাইলে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় প্রথমার্ধেই। ৩৫ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন নাহুয়েল মলিনা। বিশ্বকাপের নকআউট রাউন্ডে এই নিয়ে মেসির অ্যাসিস্ট হলো ৫। তাতে নকআউট পর্বে পেলের অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বিশ্বকাপের নকআউট পর্বে পেলে করেছিলেন ৪ অ্যাসিস্ট।
পেলের রেকর্ড তো ভেঙেছেন, এমনকি মেসি স্বদেশি ফুটবলারের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে ১০ গোল করেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে যৌথ সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন। গ্যাব্রিয়েল বাতিস্তুতাও বিশ্বকাপে করেছিলেন ১০ গোল।
আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন পর্যন্ত ১৬৫ ম্যাচ খেলে করেছেন ৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৪ গোলে। বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে করলেন ১০ গোল, ৭ গোলে করেছেন অ্যাসিস্ট। এবারের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাকেও বিভিন্ন রেকর্ডে ছাড়িয়ে গেছেন মেসি। ম্যারাডোনা বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৮ গোল এবং ৮ অ্যাসিস্ট।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে