শৈশব থেকে লিওনেল মেসি স্বপ্ন দেখেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন হবেন। কিন্তু আগের চারবার বিশ্বকাপে খেলে কোনোভাবেই সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। অবশেষে পঞ্চমবারের চেষ্টায় তিনি সফল হয়েছেন।
কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণের পর মেসি আর্জেন্টিনায় বীরের বেশে অভিনন্দন ও সম্মান পেয়েছেন। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার পর নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন আর্জেন্টিনা অধিনায়ক, যেখানে তুলে ধরেছেন নিজের বিশ্বকাপ জয়ের স্বপ্ন, দুঃখ, সতীর্থ ও কোচিং স্টাফদের কথা।
মেসি পোস্টের শুরুটা করেছেন নিজের আরাধ্য স্বপ্নপূরণের মধ্য দিয়ে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘গ্রান্দোলি থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত ৩০ বছর চলে গেছে। প্রায় তিন দশকে বল আমাকে অনেক আনন্দ ও কিছু বেদনা দিয়েছে। সব সময় স্বপ্ন ছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। কখনো চেষ্টা করা থামাইনি। এমনকি কখনো না-ও পেতে পারি এটা জেনেও হাল ছাড়া বন্ধ করিনি।’
বিশ্বকাপ জেতার পর সাবেক সতীর্থদেরও স্মরণ করেছেন মেসি। যাঁরা এর আগে চেষ্টা করেও সফল হতে পারেননি। সাবেক সতীর্থদের নিয়ে তিনি লিখেছেন, ‘এই বিশ্বকাপ তাদের জন্যও, যারা আগের বিশ্বকাপগুলোতে চেষ্টা করেও জিততে পারেনি। যেমন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সবারই এটা প্রাপ্য ছিল, যেভাবে সবাই ফাইনালে শেষ পর্যন্ত লড়াই এবং কঠোর পরিশ্রম করেছে। যেভাবে আমি চেয়েছিলাম, তারাও এটা সেভাবেই চেয়েছিল। শেষটা ভালো না হলেও সেটা আমাদের প্রাপ্য ছিল।’
প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে মেসি লিখেছেন, ‘এটা ডিয়েগোর জন্যও, যিনি স্বর্গ থেকে আমাদের উৎসাহ দিয়েছে। এটা তাদের জন্যও, যারা জাতীয় দলের ফলের আশা ছাড়াই পাশে ছিল। আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ফল না আসার পরও।’
জাতীয় দলের কোচিং স্টাফ ও দলের সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘এটা অবশ্যই, বিশ্বকাপ এসেছে সুন্দর এই কোচিং স্টাফের সৌজন্যে। অনেক সময় ব্যর্থতা যাত্রা এবং শেখার অংশ। হতাশা ছাড়া সাফল্য পাওয়া অসম্ভব। হৃদয় থেকে আপনাদের অনেক ধন্যবাদ। এগিয়ে চলো আর্জেন্টিনা!!!

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে