সম্ভবত এমন একটি দিনের জন্যই অপেক্ষায় ছিলেন হ্যারি ম্যাগুয়ার। দলকে বাঁচানো একটি মুহূর্তের জন্য। সেটি আজ রাতেই পেয়ে গিয়েছিল প্রায়। অন্তিম সময়ে দলকে ফেরালেন। কিন্তু তারপরও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা ম্যাচে ফুলহামের বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রেড ডেভিলরা।
বিরতির পর জমে ওঠে লড়াই। তিনটি গোলই হয়েছে এ সময়। ৬৫ মিনিটে কেলভিন বাসির গোলে এগিয়ে যায় ফুলহাম। সেই গোল শোধ দেন ম্যাগুয়ার। ৮৯ মিনিটে ওল্ড ট্রাফোর্ডে হাসি ফোটান ইংলিশ ডিফেন্ডার। রক্ষণে শিশুতোষ ভুলের জন্য গত কয়েক মৌসুম ধরে বেশ সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। প্রতিপক্ষ সমর্থকেরা তো বটে, ইউনাইটেড সমর্থকরাও তাঁকে নিয়ে ট্রল ও কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি কোচ এরিক টেন হাগের একাদশেও হয়ে পড়েছিলেন ম্যাগুয়ার।
তারপরও দমে যাননি। বারবার সেরা ফর্মে ফিরতে চেষ্টা করেন ম্যাগুয়ার। আজ দলের নায়ক হয়ে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিলেন তিনি। ৩০ বছর বয়সী ডিফেন্ডার সেটি পেয়েছেনও। কিন্তু দল যে হেরে বসল! যোগ কর সপ্তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে ইউনাইটেড। ফুলহামকে জয়সূচক গোল এনে দেন অ্যালেক্স আইওবি। ১৯৬৩ সালের পর ওল্ড ট্রাফোর্ডে এটি তাদের দ্বিতীয় জয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ পর পর হারল ইউনাইটেড। এই হারে এ মৌসুমের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল তারা। আজ লা লিগায় বার্সেলোনা নিজেদের মাঠে হেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে