কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল ফুটবল দল। সামাজিক মাধ্যমে ব্রাজিলকে নিয়ে একের পর এক বিদ্রুপ হচ্ছে সেলেসাওদের। এমন পরিস্থিতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র থেকে শুরু করে ফুটবলার কেউই রেহাই পাচ্ছেন না সমালোচনার হাত থেকে। ব্রাজিল কোচও তাই চুপ করে থাকতে পারেননি।
ঘটনাটা অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে পরশু ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর ক্যামেরার লেন্স বারবার ঘুরে যাচ্ছিল দুই দলের ডাগআউটের দিকে। ক্যামেরায় দেখা গেছে, উরুগুয়ের খেলোয়াড়েরা বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে কথা শুনছেন কোচ মার্সেলো বিয়েলসার। ব্রাজিলের চিত্রটা ছিল ভিন্ন। খেলোয়াড়েরা বৃত্তাকারে দাঁড়িয়ে কথা বললেও দরিভাল ছিলেন বৃত্তের বাইরে। সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হলে ব্রাজিল কোচের কাছে ব্যাপারটা লেগেছে ‘কাঁটা ঘায়ে নুনের ছিটার’ মতো। ব্রাজিলের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তের’ গত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে দরিভালকে বলতে শোনা গেছে, ‘আমার মতে তারা যেটা করেছে পুরোপুরি অদ্ভুত। তারা কি একবারও সরাসরি আমাকে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে? ব্যাপারটা নিয়ে আমি একবারও কথা বলিনি।’
দরিভালের কাছে টাইব্রেকারের ঘটনা ভাইরাল হওয়া বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। ব্রাজিল কোচ বলেন, ‘ব্যাপারটা এমনভাবে ছড়াল, যেন অন্য কোনো গ্রহের অদ্ভুত কাজ এখানে করা হচ্ছে। এখন কি আমার হাতে ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? আমার খুবই খারাপ লাগছে কথা বলতে। তবে ঘটনা হচ্ছে যে সামান্য একটা ছবি নিয়ে তারা অযথা বিতর্ক সৃষ্টি করেছে।’
ব্রাজিলের কোন ফুটবলাররা পেনাল্টিতে শট নেবেন, সেই তালিকা দরিভাল করছিলেন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে ব্যাখ্যাও দিয়েছিলেন। সেই কথার প্রতিধ্বনি এবারও শোনা গেল ‘গ্লোবো স্পোর্তের’ প্রতিবেদনে। ব্রাজিল কোচ বলেন,‘যত পেনাল্টি কিকে আমি অংশ নিয়েছি, কোনোবারই বৃত্তে প্রবেশ করিনি। সবকিছু প্রস্তুতি নিয়েই করা হয়েছে। এখানে বলার কিছু নেই। যতক্ষণ না ভিন্ন কোনো কিছু, অসুবিধা দেখছি, কিছু করিনি। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আমরা জানতাম কে পেনাল্টি নেবে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৫ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪০ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে