ঢাকা: মাত্র ১০ বছর বয়সে চিহ্নিত হয়েছিল হরমোনের সমস্যা। অন্য কেউ হলে ফুটবল ক্যারিয়ার সেখানেই থেমে যেত! কিন্তু তাঁর বাঁ পায়ে যে ফুটবল–দেবতা বর দিয়ে রেখেছেন! ন্যাপকিন পেপারে চুক্তি স্বাক্ষর করে চলে আসেন লা মাসিয়ায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। খুদে জাদুকর থেকে হয়ে ওঠেন বিশ্বসেরা। এরপর বিশ্বসেরা থেকে সর্বকালের অন্যতম সেরা। নামটা লিওনেল মেসি না বললেও চলছে!
ফুটবল ইতিহাসে মেসি অমরত্ব পেয়েছেন আরও আগে। তবে সব ভালোই নাকি একসময় শেষ হতে হয়। সকালের সোনালি আভা পেরিয়ে এখন গোধূলিলগ্নে প্রবেশ করেছেন মেসিও। তবে মেসির চেয়েও যেন বেশি বুড়িয়ে গেছে তাঁর দল। তাই মেসি–জাদুও আর কাজে আসছে না। চলতি মৌসুমেও ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি, কিন্তু দলীয় সাফল্য প্রায় শূন্য। একমাত্র কোপা দেল রে ছাড়া আর কোনো অর্জন নেই। চ্যাম্পিয়নস লিগের পর লা লিগা শিরোপার সম্ভাবনাও শেষ। প্রশ্ন হচ্ছে, এর পরও কি মেসি বার্সায় থেকে যাবেন? নাকি নতুন কোনো ঠিকানা খুঁজে নেবেন? কী হতে পারে সেই ঠিকানা?
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮–২ গোলের হারের পর বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউর সঙ্গেও বিরোধ চরমে উঠেছিল। উত্থান–পতনের নানা নাটকীয়তা শেষে বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। এরপর বার্তেমেউকে সরিয়ে হুয়ান লাপোর্তা ক্লাবের সভাপতি নির্বাচিত হলে ক্লাবের পরিবেশও মেসির জন্য কিছুটা সহনীয় হয়। কিন্তু দলীয় সাফল্যের জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। আরও একটি মৌসুম শেষ হয়েছে হতাশায়।
মেসির জন্য সবচেয়ে বড় হতাশা চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতা। ২০১৪–১৫ মৌসুমের পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুটও আর পরা হয়নি। কেবল স্প্যানিশ ফুটবলের সামান্য কিছু অর্জন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এখন নতুন করে চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে মেসিকে নতুন কোনো ফরমেশন খুঁজে নিতে হবে। বার্সায় মেসির কারিকুরিও বেশির ভাগই প্রতিদ্বন্দ্বী ক্লাবের মুখস্থ। তাই বার্সার রণ পরিকল্পনাও বারবার মুখ থুবড়ে পড়ছে।
বার্সায় মেসির সঙ্গে জুটি গড়ে তুলতে ব্যর্থ বাকিরা। যেমনটা দেখা গিয়েছিল মেসি–আলভেজ ও মেসি–সুয়ারেজ জুটির ক্ষেত্রে। বার্সায় দারুণ সফল ছিল জাভি–ইনিয়েস্তা–মেসির ত্রয়ীতেও। এমনকি মেসি–নেইমার–সুয়ারেজের সমন্বয়েও বার্সা জিতেছিল চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এমন কার্যকর ও ফলদায়ী সমন্বয়ের অভাব বার্সার বর্তমান দলে স্পষ্ট। অতীতের সাফল্য যেন দলেও নিয়ে এসেছে ক্লান্তি।
চ্যাম্পিয়নস লিগে সাফল্য পেতে হলে তাই মেসিরও নতুন কিছু সন্ধান করা প্রয়োজন। নতুন পরিবেশ ও মানুষ হয়তো এলএম টেনকে ভিন্নভাবে অনুপ্রাণিত করবে। সে ক্ষেত্রে ম্যানচেস্টার সিটি হতে পারে মেসির জন্য উপযুক্ত ঠিকানা, যেখানে গুরু গার্দিওলার অধীনে নিজের সহজাত ফুটবল ধরে রেখে সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে মেসির।
বর্তমান সময়ে মেসি যেমন বার্সার ওপর অতিনির্ভরশীল, বার্সাও তাই। এই পারস্পরিক নির্ভরশীলতাও দুই পক্ষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা দলের অন্য তারকাদের সক্ষমতাকেও সীমায়িত করে রেখেছে। মেসি–ভাবনা মাথা থেকে ফেলে এখন বার্সারও উচিত সাফল্যের নতুন পথ খুঁজে বের করা। কেবল মেসি–জাদু দিয়ে যে আর সাফল্য মিলবে না, তা তো স্পষ্ট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে