
৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
কাবাডিতে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নেপালের বিপক্ষে কখনোই হারের ইতিহাস নেই বাংলাদেশের। পল্টন মাঠে শুরু থেকেই নেপালকে চেপে ধরেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রথমার্ধ শেষ করেন ২৮-১১ ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর অবশ্য নেপালের খেলায় ধার বাড়ে কিছুটা। তবে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর। নেপালকে ধবলধোলাই করার স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘নেপাল অবশ্যই ভালো দল। তারা যথেষ্ট চেষ্টা করেছে, পূর্ণ শক্তি নিয়ে এসেছে। তবে আমরা সুন্দরভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। অবশ্যই নেপালকে ধবলধোলাই করতে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
আগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৯৭৪ সালে ঢাকায় প্রথমবার ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে