দলগত ফাইনালের পর এবার বৃহস্পতিবারের ব্যক্তিগত অল–এরাউন্ড ইভেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিলেন সিমোন বাইলস। জিমন্যাস্টের ইতিহাসে অন্যতম সফল এই তারকা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে গতকাল টোকিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকেও নাম প্রত্যাহার নিয়েছিলেন।
আগামী সপ্তাহের অন্য ব্যক্তিগত ইভেন্টগুলোতে বাইলস খেলবেন কি না তাও অনিশ্চিত। শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বর্তমান সময়ে জিমন্যাস্টিক্সের শেষ কথা সিমোনে বাইলস। কিছু অ্যাথলেট আছেন, যাঁরা প্রতিযোগিতায় নামার আগেই মনে হয় তিনিই চ্যাম্পিয়ন হবেন। অলিম্পিকে চারবার সোনা জেতা আমেরিকান জিমন্যাসটিক্স সিমোনে বাইলস নিঃসন্দেহে সেই তালিকার ওপরের দিকের একটি নাম।
ফাইনালে তার নাম প্রত্যাহারের বিষয়টি টোকিও অলিম্পিকের গতকালের অন্যতম আলোচিত ঘটনা ছিল। এ বিষয়ে প্রাথমিকভাবে বাইলস নিজেও কাল কোনো বিবৃতি দেননি। ধারণা করা হচ্ছিল চোট পেয়েই নাম প্রত্যাহার করেছেন এই অ্যাথলেট। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, মানসিক স্বাস্থ্যজনিত কারণেই নাম প্রত্যাহার করেছেন তিনি। অবশেষে বাইলস নিজেই সেটিরই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ‘মানসিক স্বাস্থ্যের প্রতি আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
কাল দলীয় ইভেন্টের ফাইনালে পায়ে অবশ্য চোট পেয়েছিলেন বাইলস। তবে বাইলসের বিবৃতি অনুযায়ী, চোটের চেয়ে মানসিক স্বাস্থ্যজনিত কারণই তাঁর নাম প্রত্যাহারের অন্যতম কারণ। ফাইনাল ভোল্টে ২.৫ বার ঘোরার কথা ছিল বাইলসের। কিন্তু ১.৫ বার ঘুরেই থামতে হয়েছে তাঁকে। যেখানে পা রাখার কথা ছিল বাইলসের, পা পড়েছে সেটি থেকেও দূরে। পরে দলের এক প্রশিক্ষকের সঙ্গে জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়ে যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট।
কিছুক্ষণ পর ফিরে এসে আনভেইন বারে অংশ নেওয়ার কথা থাকলেও পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে অশ্রুসিক্ত চোখে ফ্লোর থেকে বিদায় নেন ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। বাইলসকে হারিয়ে এই ইভেন্টে রাশিয়ার (আরওসি) পেছনে থেকে রূপা পায় যুক্তরাষ্ট্র। কাল নাম প্রত্যাহারের পর বাইলসের কোচ সেসিল ল্যান্ডি অবশ্য বলেছিলেন, চোট নয় মানসিক দুর্বলতায় সরে দাঁড়িয়েছেন ইতিহাসের সেরা এই জিমন্যাস্ট। এবার বাইলস নিজেও সরে দাঁড়ানোর পেছনে মানসিক দুর্বলতাকেই ইঙ্গিত করেছেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে