
দেশের চারটি ক্রীড়া স্থাপনার নামে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ বছরের শিশু রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম অবহিত করেছেন।
এছাড়া বদলে ফেলা হয়েছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স ও এনএসসি টাওয়ার শেখ কামাল মিলনায়তনের নাম। এই তিনটির নতুন নাম এখন জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, জাতীয় টেনিস কমপ্লেক্স ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন। কয়েকদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
গত বছরের ১৯ জুলাই ছাদে খেলছিল রিয়া গোপ। বাসার সামনে সংঘর্ষ বাঁধলে তাকে ঘরে নিয়ে আসতে যান তার বাবা। কিন্তু বাবার কোলে উঠতেই গুলি লাগে রিয়া গোপের মাথায়। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি রিয়া গোপকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে