খো খো বিশ্বকাপ

খো খো বিশ্বকাপে ছেলে ও মেয়ে দুই বিভাগ থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে সেমিফাইনালে ওঠার লড়াই। যেখানে পুরুষ দলের প্রতিপক্ষ নেপাল এবং নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
পুরুষ বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে, তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ও চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারিয়েছে। নারী বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে জার্মানিকে, তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে শেষ ম্যাচে হেরেছে নেপালের কাছে।
এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২০ ও নারী বিভাগে ১৯টি দেশ অংশ নিচ্ছে খো খো’র প্রথম বিশ্বকাপে। ১৯ জানুয়ারি দুই বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই বিশ্বকাপ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে