ছেলেদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে ব্রিটিশদের হয়ে তৃতীয় সোনা জিতেছেন টিম পিডকক। সুইজারল্যান্ডের ফ্লুকিগারকে হারিয়ে টোকিও অলিম্পিকে সোনা জেতার গৌরব অর্জন করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট পিডকক। সোনা জিতে দারুণ খুশি পিডকক। নিজের ওপর বিশ্বাস থাকার কারণে এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দুই মাস আগে অনুশীলনে চোটে পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলেন পিডকক। সার্জারির ষষ্ঠ দিনে সাইকেলে উঠে ঘোষণা দিয়েছিলেন এবারের টোকিও অলিম্পিকে সোনা জিতবেন তিনি। সোনা জিতেই নিজের কথা রাখলেন পিডকক। রেস অবশ্য শুরু করেছিলেন একেবারে পেছনের দিক থেকে। পরে সার্কিটে নামার আগেই ২৬ ধাপ এগিয়ে যান। এরপর পুরো পথে আর কোনো ভুলই করেননি টিম পিডকক। শেষ ১.৫ কিলোমিটারের সময়ই দুইয়ে থাকা ম্যাথিয়াস ফ্লুকিগারের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল ২১ সেকেন্ড।
এই ইভেন্টে রুপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর। সোনা জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি পিডকক। বলেছেন, ‘নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে আমি সব সময় ভালো করি। আমি নিজের মতো করে শুরু করেছি, যেটাতে আমি অভ্যস্ত। দেশের জন্য কিছু জিততে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। এটা দারুণ অভিজ্ঞতা।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে