
ক্যাসিনো-বিরোধী অভিযানের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন যুবলীগ নেতা ও বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। দেশ ছেড়ে পালানোর পর তাঁর নামই হয়ে যায় ‘ক্যাসিনো সাঈদ’।
২০১৯ সাল থেকে বিদেশে থাকলেও হকির কার্যক্রম পরিচালনায় মমিনুল হক সাঈদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে একাধিকবার। হকি ফেডারেশনের নির্বাচনে আবারও লড়তে পারেন তিনি, শোনা গেছে এমন গুঞ্জনও। সেই গুঞ্জন যে শেষ পর্যন্ত সত্য, তারই আঁচ পাওয়া গেছে আজ হকি ফেডারেশনের কার্য নির্বাহী সভা শেষে। সভার শেষ সময়ে যোগ দিয়ে চমক দেখিয়েছেন দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই সংগঠক। নির্বাহী কমিটির ১৫তম সভায় যোগ দিয়েছেন একদম শেষ সময়ে!
জানা গেছে, বিদেশ থেকে গত ৩০ জানুয়ারি দেশে ফিরেছেন মমিনুল হক সাঈদ। আছেন রাজধানীর একটি অ্যাপার্টমেন্টে। পলাতক সাধারণ সম্পাদককে আজ নির্বাহী সভায়ও ডেকে পাঠান হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিতর্কিত এবং একাধিক মামলার আসামি এই সংগঠককে কেন হকির সভায় ডেকে পাঠানো হলো সেই প্রশ্নের জবাবে ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, ‘এটা সম্পূর্ণ সভাপতির সিদ্ধান্ত। তিনিই জবাব দেবেন।’
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ক্যাসিনো-বিরোধী অভিযান শুরু হয়। ওই অভিযানে যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক ওরফে আরমান, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেপ্তার হন। দেশ ছেড়ে পালিয়ে যান মমিনুল হক।
গত তিন বছর তিনি দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। সর্বশেষ তিনি মাস্কটে ছিলেন বলে জানা গেছে। বিদেশে থাকায় তিনি আদালতে আত্মসমর্পণও করেননি। আদালত থেকে জামিন না নেওয়ায় আইনত এখনো তিনি ‘পলাতক’!
দীর্ঘ আড়াই বছর দেশের বাইরে থাকা মমিনুল হকের সাধারণ সম্পাদকের দায়িত্ব ফিরে পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সভা শেষে বললেন, ‘আইনত তাঁর দায়িত্ব বুঝে নিতে কোনো বাধা নেই। কর্মকর্তারাও বলেছেন, তিনি দায়িত্ব বুঝে নিতে পারেন।’
সভা শেষে প্রকাশ্যে কোনো কথা বলতে চাননি মমিনুল হক। মা অসুস্থ দাবি করে হাতজোড়ে ক্ষমা চেয়েছেন সাংবাদিকদের কাছে। আজ বিকেলে ফেডারেশনে তিনি নিজের দায়িত্ব বুঝে নেবেন বলেও জানা গেছে। অসুস্থতার কারণে দেশের বাইরে থাকার কারণ দেখিয়ে নিজের পদ ফিরে পেয়েছেন তিনি। ওপরমহলের ‘সবুজ সংকেত’ থাকায় বাধা থাকছে না পদ ফিরে পেতেও।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে