এএইচএফ কাপ

এএইচএফ কাপ হকি সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে এক মাস ধরে চলছে বাংলাদেশ হকি দলের ক্যাম্প। প্রস্তুতি এখনো শেষ না হলেও পরিকল্পনা অনেকটাই গুছিয়ে ফেলেছেন কোচ আ ন ম মামুন উর রশিদ। ঈদের ছুটির আগে ২৮ মার্চ ফেডারেশনের কাছে ২৪ জনের চূড়ান্ত দলের তালিকা জমা দেবেন তিনি।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ১৭ এপ্রিল শুরু হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টের গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে ‘বি’ পুলে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। এর মধ্যে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছেন মামুন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো চলছে। এবারও আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শিরোপা নিয়েই দেশে ফিরতে চাই। আমাদের গ্রুপের শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে। একই সঙ্গে ইন্দোনেশিয়াও, যেহেতু তারা নিজেদের মাটিতে খেলবে।’
১৮ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এক দিন বিশ্রামের পর ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা। ২২ এপ্রিল থাইল্যান্ড ও পরের দিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৫ এপ্রিল সেমিফাইনাল ও ২৭ এপ্রিল হবে ফাইনাল। ঈদের ছুটির পর ২৪ জনের দল নিয়ে ২ এপ্রিল থেকে ফের ক্যাম্প শুরু করবেন মামুন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে