
ঘুরেফিরে সেই একই দশা! ইলেকট্রনিকস স্কোরবোর্ড ছাড়াই শনিবার থেকে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। গত বারের মতো এবারও হ্যান্ডটাইমিংয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
তার আগে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। যেখানে ইলেকট্রনিকস স্কোরবোর্ড প্রসঙ্গে একাধিক প্রশ্ন আসে সাংবাদিকদের পক্ষ থেকে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে নেই বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফেডারেশনের মোহাম্মদ সেলিম মিয়া। সংবাদ সম্মেলনে ইলেকট্রনিকস স্কোরবোর্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এসব বিষয়ে কথা বলেছি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে আমাদের ইলেকট্রনিকস স্কোর বোর্ডের বিষয়ে চিঠি দিয়েছি। আপাতত এটা সমাধানের কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের এবারও হ্যান্ডটাইমিংয়ে সাঁতার আয়োজন করতে হচ্ছে।’
২০১৯ সালে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ৫ কোটি টাকা ব্যয়ে একটি ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানো হয়। কিন্তু সেটি অকেজো অবস্থায় পড়ে আছে। সে জন্য প্রতি বছরই সাঁতারুদের অনুশীলন ও ঘরোয়া প্রতিযোগিতা চলে হ্যান্ডটাইমিংয়ে।
এবারের জাতীয় সাঁতারের বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও আনসারসহ ৫২ দলের ৫৫০ জন সাঁতারু। পুরুষ ও মেয়েদের ৩৮টি ইভেন্টে অংশ নেবে সাঁতারুরা। এ ছাড়া পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি ও ওয়াটার পোলো ১টি ইভেন্ট রয়েছে।
এদিকে জাতীয় সাঁতারের পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। আজ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আবদুল হামিদ ও পৃষ্ঠপোষক গ্রুপের কর্মকর্তা ইব্রাহিম খলিল পলাশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে