
তিনটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সামনে তিনটি টুর্নামেন্টের অংশগ্রহণ ফি বাবদ তাহসিনের জন্য ১৫ লাখ ৮০ হাজার টাকা সহায়তা করবে তারা। চলতি বছর মন্টেনেগ্রোতে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ ও হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার ইভেন্ট খেলবেন তাহসিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তাহসিন অত্যন্ত মেধাবী দাবাড়ু। সে তার কিংবদন্তি বাবার দাবার পথ অনুসরণ করছে। বিসিবি গর্বিত তাহসিনের পাশে থাকতে পেরে। এর মাধ্যমে আমরা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি দাবা ও সামগ্রিক ক্রীড়া উন্নয়নের সঙ্গে রয়েছি।’
বর্তমানে বেশ সম্ভাবনাময়ী দাবাড়ু ফাহাদ, নীড়, সাকলাইন, নোশিন আঞ্জুম ও তাহসিন। এই কয়েকজন যাতে নিয়মিত টুর্নামেন্টে অংশ নিতে পারে সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ১ কোটি টাকার সহায়তা চেয়েছিল দাবা ফেডারেশন। তবে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন বিসিবি থেকে দেওয়া ১৫ লাখ টাকা ৮০ হাজার টাকা শুধু প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ারের জন্যই।
বিসিবির এমন সহায়তা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যও, ‘জিয়ার স্বপ্ন ছিল তাহসিনকে সুপার গ্র্যান্ডমাস্টার করবে। এখন জিয়া নেই আমি চেষ্টা করছি জিয়ার স্বপ্নপূরণ করতে। বিসিবি এই সহায়তা করায় বেশ কৃতজ্ঞ। আশা করি এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে তাহসিন অন্তত আন্তর্জাতিক মাস্টার হওয়ার ধাপ অর্জন করতে পারবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে