
ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে পাওয়ার পরপরই গঠন করে সার্চ কমিটি। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে মেয়াদ বাড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম খানের স্বাক্ষরিত চিঠিতে সার্চ কমিটির মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়।
৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ৩১ টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিল সার্চ কমিটি।
গত ২১ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটির প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। পাল্টা চিঠিতে সময় বাড়ানোর প্রস্তাব জানায় সার্চ কমিটি। ২০ এপ্রিলের পর ব্যাডমিন্টন ও তায়াকোয়ান্দোর অ্যাডহক কমিটি দিয়েছে তারা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে