
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্সড বা দ্বৈত ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। সেমিফাইনালে আজ ভারতকে টাইব্রেকে হারিয়ে কোরিয়ার সঙ্গে আগামী শুক্রবার ফাইনাল খেলবে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে এটাই বাংলাদেশের প্রথম ফাইনাল।
আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মিক্সড ইভেন্টের সেমিফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিলকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল ও দিয়া। অথচ ভারতের দুই প্রতিপক্ষের কাছে প্রথম সেটে হেরেছিলেন রুবেল-দিয়া। প্রথম সেটে রুবেল-দিয়ার স্কোর ছিল ৩৭। অঙ্কিতা-কপিল স্কোর ছিল ৪০।
দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান রুবেল-দিয়া জুটি। দুই সেটে বাংলাদেশের স্কোর ছিল ৩৭ ও ৩৮। ভারত এ দুই সেটে স্কোর করে ৩৬ করে। চতুর্থ সেটে স্কোর সমান হলেই ম্যাচ জিতে যেত বাংলাদেশ। কিন্তু হেরে বসেন রুবেল-দিয়া।
পঞ্চম সেটে ভারতকে আর সুযোগই দেননি বাংলাদেশের দুই তিরন্দাজ। দুজনেই করেছেন ১০-১০ স্কোর। শুরুতে রুবেল করেন ১০। ভারতেরও স্কোর ছিল ১০। ভারতের দ্বিতীয় তির ছিল ৯-এর ঘরে। শেষে দিয়ার তির ১০-এর ঘরে পড়তেই উল্লাসে ভাসে বাংলাদেশ। নিশ্চিত হয় এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পদকও।
মিক্সড ইভেন্টে ভারতকে হারিয়ে ছেলেদের দলীয় ইভেন্টে হারের প্রতিশোধ নিলেন দিয়া-রুবেল। রিকার্ভ পুরুষ ইভেন্টে বাই পেয়ে আজ কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহারা। কোয়ার্টার ফাইনালে ৬-০ সেটে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ।
সেমিফাইনালে ৪-৪ সেটে ড্রয়ের পর টাইব্রেকে কপাল পোড়ে বাংলাদেশের। টাইব্রেকে দুই দলের স্কোর সমান ২৭ হলেও ভারতের তিরন্দাজদের তির কাছাকাছি দূরত্বে হওয়ায় হেরে বসেন রোমানরা
আগামীকাল সকালে ব্রোঞ্জের জন্য লড়বে দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তারদের নিয়ে গড়া নারী রিকার্ভ দলও। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ৫-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠলেও কোরিয়ার কাছে ৬-০ সেটে বসেন বাংলাদেশের নারী তিরন্দাজরা। ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়বেন দিয়ারা। ব্রোঞ্জের জন্য লড়বেন কম্পাউন্ড দলীয় ইভেন্টে বাংলাদেশের পুরুষ তিরন্দাজরাও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে