
জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।
পুল পর্বে টানা চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখে পুল চ্যাম্পিয়ন হয়ে। ওমান ছিল অপর পুলের রানার্সআপ। বাংলাদেশকে হারিয়ে যেন গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিল তারা।
জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে জমে ওঠে খেলা। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ওমানকে এগিয়ে দেন আলিয়াস আল নৌফালি। তবে খুব বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এবার ওমানের জাল কাঁপান আশরাফুল ইসলাম। পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে ওমান। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাশাদ আল ফাজারির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক তিন মিনিট পর তাদের এগিয়ে দেন ফাহাদ আল লাওয়াতি।
তৃতীয় কোয়ার্টারে হয়েছে আরও তিনটি গোল। কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি। ৩১ মিনিটে ওমানের হয়ে আবারও ব্যবধান বাড়ান আলিয়াস। ৩৮ মিনিটে ওবায়দুল হকের ফিল্ড গোলে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। কিন্তু ৪৪ মিনিটে ওমানের পঞ্চম গোলটি করেন রাশাদ। শেষ কোয়ার্টারে চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ। যদিও এই ১৫ মিনিটে বেশি দাপট দেখিয়েছে ওমানই। তবে ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সবুজ।
পরে আর কোনো গোল করতে না পারায় এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। আগামী আগস্টে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ৪৩ বছরে এই প্রথম এশিয়া কাপের কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ; যা বেশ হতাশার!
এদিকে অপর সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওমানের সঙ্গী চায়নিজ তাইপে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে